| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর ঘিরে দু'পক্ষের সংঘর্ষ

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 59380 বার পঠিত
ফরিদগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর ঘিরে দু'পক্ষের সংঘর্ষ

চাঁদপুর প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতা মেহেদী হাসান রনি (৩০)সহ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৩১ মে ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধানের শীষ মনোনীত প্রার্থী সমর্থক ও সংসদ সদস্য এম এ হান্নানের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়।

এর আগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান।

স্থানীয়দের দাবি, সাবেক এমপি লায়ন হারুনের সমর্থকরাও ঘটনাস্থলের আশপাশে অবস্থান নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেলে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা কিছু সময়ের জন্য রণক্ষেত্রে পরিণত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে সংসদ সদস্য এম এ হান্নান অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতেই তার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে প্রতিরোধ গড়ে তোলা হবে।

জাকির/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪