| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ১৭

  • আপডেট টাইম: 22-12-2025 ইং
  • 239304 বার পঠিত
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ১৭

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মোট ৩১ জনকে শনাক্ত করা গেছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস.এন. মো. নজরুল ইসলাম সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

নজরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রথম আলো ইতোমধ্যে মামলা করেছে। তবে ডেইলি স্টার এখনও মামলা দায়ের করেনি, তাদের ক্ষয়ক্ষতিরপরিমাণ নির্ধারণের পর মামলা করা হবে।

তিনি আরও জানান, প্রথম আলোর মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে থানা পুলিশ ১৩ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ৩ জন এবং ডিবি একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার অভিযান এখনও চলছে।

নজরুল ইসলাম জানান, গ্রেফতারদের মধ্যে একজনের নাম নাইম (২৬)। তার কাছ থেকে প্রথম আলো ও ডেইলি স্টার থেকে নেওয়া নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। লুটের টাকা দিয়ে তিনি একটি মোবাইল ও একটি ফ্রিজ কিনেছিলেন, যা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

ডিএমপি জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪