| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে পোশাক কারখানায় অসুস্থ হয়ে পড়লেন শতাধিক শ্রমিক

  • আপডেট টাইম: 23-12-2025 ইং
  • 238455 বার পঠিত
গাজীপুরে পোশাক কারখানায় অসুস্থ হয়ে পড়লেন শতাধিক শ্রমিক

গাজীপুরের তঙ্গী এলাকায় অবস্থিত কনসেপ্ট পোশাক কারখানায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুই শতাধিক শ্রমিক। তাদের মধ্যে অনেককে দ্রুত টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কারখানা ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা গেছে, সকালেই নিয়মিত কাজ শুরুর পর দুপুর সাড়ে ১২টার দিকে একের পর এক শ্রমিক বমি, মাথা ঘোরা ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। অনেক শ্রমিক কাজের ফ্লোরেই লুটিয়ে পড়েন। কারখানার বাইরে দৌড়াদৌড়ির সময়ও অনেকে পড়ে গিয়ে আহত হন।

হাসপাতাল সূত্র জানায়, অধিকাংশ শ্রমিক মাথা ঘোরা, বমি ও দুর্বলতায় ভুগছেন। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইকবাল চৌধুরী প্রাথমিকভাবে ধারণা করছেন, কারখানার ভিতরে গ্যাস লিকেজ বা তীব্র গন্ধের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে থাকতে পারেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান জানান, পুলিশ ঘটনার বিষয়টি তদন্ত করছে। তারা দেখছেন, এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কি না এবং শ্রমিকরা কেন অসুস্থ হয়েছেন।

অন্যদিকে, কারখানা কর্তৃপক্ষ নাম প্রকাশে অনিচ্ছুক থেকে ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছে। তবে তারা ঘটনার বিস্তারিত জানাতে অনীহা প্রকাশ করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪