| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদি হত্যায় মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেফতার

  • আপডেট টাইম: 24-12-2025 ইং
  • 238029 বার পঠিত
ওসমান হাদি হত্যায় মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেফতার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেলচালক আলমগীরের সহযোগী হিমনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হিমন আদাবর থানা যুবলীগের একজন কর্মী এবং আলমগীরের ঘনিষ্ঠ বন্ধু বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে আদাবর এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

পুলিশ সূত্রে জানা যায়, হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি প্রায় দুই মাস আগে দুবাই থেকে দেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আদাবরের রাজ্জাক হোটেল থেকে তাকে আটক করা হয়।

পরবর্তীতে হিমনের দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবরের ১৭/বি এলাকার মেহেদীর বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।

এডিসি মো. জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে হিমন অবস্থান করছেন। সেই তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানায়, গ্রেফতার হিমন মোটরসাইকেলচালক আলমগীরের বন্ধু এবং হত্যাকাণ্ডের পেছনের ঘটনাপ্রবাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪