| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

  • আপডেট টাইম: 24-12-2025 ইং
  • 238468 বার পঠিত
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে ।

বুধবার ( ২৪ ডিসেম্বর ) ভোর সোয়া ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানিয়েছেন।

সালাম বলেন, ভোর সাড়ে ৫টা থেকে কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে নৌ-রুট গুলোতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

তবে বর্তমানে মাঝ নদীতে কোনো ফেরি আটকে নেই বলে জানান বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪