রাজধানীর কাওরানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীরা রাস্তা অবরোধের চেষ্টা করলে তারা তা নিয়ন্ত্রণে আনে।
রোববার (৪ জানুয়ারি) ব্যবসায়ীরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, যা ধাওয়া-পাল্টা ধাওয়ায় পরিণত হয়।
ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা সাংবাদিকদের বলেন, রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলার চেষ্টা করলে আমরা তা ক্লিয়ার করি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
জানা গেছে, মোবাইল ব্যবসায়ীরা জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান ব্যবহার করেছে।
বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে কাওরানবাজার মোড়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে ব্যবসায়ীরা বসুন্ধরা শপিংমলের সামনে অবস্থান করছেন।