| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে নিখোঁজ স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 06-01-2026 ইং
  • 227622 বার পঠিত
চট্টগ্রামে নিখোঁজ স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একদিন আগে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) নামে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া এলাকা থেকে তার গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহেদ ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার ৫ নম্বর পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎপাড়া এলাকার দুবাইপ্রবাসী মোহাম্মদ আবদুল মোনাফের ছেলে। সে পারুয়া সাহাব্দীনগর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শাহেদ ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর থেকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া এলাকা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪