| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামিন পেলেন বৈষম্যবিরোধীর সেই নেতা

  • আপডেট টাইম: 04-01-2026 ইং
  • 229988 বার পঠিত
জামিন পেলেন বৈষম্যবিরোধীর সেই নেতা

হবিগঞ্জে রাতভর উত্তেজনা ও নাটকীয় পরিস্থিতির পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত শুনানি শেষে বিচারিক হাকিম আব্দুল মান্নান ২০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরিফুল তালুকদার।

এর আগে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকেই হবিগঞ্জ শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন এবং রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

একপর্যায়ে আন্দোলনকারীরা থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ পাহারায় মাহদী হাসানকে আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে জামিন মঞ্জুর হলে আন্দোলনকারী নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এদিকে মাহদী হাসানের গ্রেফতারের প্রতিবাদে ঢাকাতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং গ্রেপ্তারকে হয়রানিমূলক বলে অভিযোগ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবিগঞ্জ সদর থানা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে ছিল। আদালতের আদেশে জামিন পাওয়ার পর এলাকায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪