আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া দল দারুণ কিছু সহজ জয় পেয়েছে, যার মধ্যে ক্রিকেটে তাদের আধিপত্য দেখা গেছে। পরপর দুই ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া করলেও, টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।
বুধবার (১৭জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের কারণে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। ১২০ বলে ১৩২ রানের সহট টার্গেট তাড়ায় ৪ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া।
দলের হয়ে ২২ বলে চার বাউন্ডারিতে সর্বোচ্চ ২৯ রান করেন স্পিনার মেহেদি হাসান। ২০ রান করেন ওপেনার সাইফ হাসান। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস। ২ উইকেট নেন ম্যাট রেনশ।
১২০ বলে ১৩২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর; ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী অস্ট্রেলিয়া। ওপেনার জশ ইংলিসকে বোল্ড করে ফেরান শরীফুল ইসলাম। মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার মিচেল মার্শ।
মাত্র ১১ রানের ব্যবধানে ফেরেন আরেক সেট ব্যাটসম্যান টিম ডেভিড। তিনি ১৬ বলে ২০ রান করে মেহেদি হাসানের শিকারে পরিনত হন। তার বিদায়ে ৮৯ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বাউন্ডারি হাঁকিয়ে ১০ বল আগেেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বার্টলার।
১০ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৩ রানের লক্ষ্য টপকে যায় অজিরা, ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।
সূর্যয় / আয়না নিউজ