| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামের টিকার কার্যকারিতা জানতে মাঠ পর্যায়ে জরিপ করবে স্বাস্থ্য অধিদফতর

  • আপডেট টাইম: 17-06-2026 ইং
  • 161 বার পঠিত
হামের টিকার কার্যকারিতা জানতে মাঠ পর্যায়ে জরিপ করবে স্বাস্থ্য অধিদফতর

হামের টিকার কার্যকারিতা জানতে মাঠ পর্যায়ে জরিপ শুরু করা হবে বলে জানান জনস্বাস্থ্য ইনস্টিটিউটের হাম পোলিও ল্যাবের প্রধান ও ভাইরাস বিশেষজ্ঞ ডা. খন্দকার মাহবুবা জামিল। বুধবার (১৭ জুন) তিনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

খন্দকার মাহবুবা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে হয়ত প্রকৃত তথ্য উঠে আসছে না। মাঠের চিত্র উঠে আসলেই বোঝা যাবে টিকার প্রকৃত কার্যকারিতা ও হামের আসল চিত্র। 

দহাম পরিস্থিতির উন্নয়নের জন্য জুন মাসটা অপেক্ষা করতে হবে। আমরা একটু দেখতে চাই। আমাদের সিস্টেম যা বলছে তার চেয়ে হাম আক্রান্তের সংখ্যা অনেক কম। সিস্টেম কাউন্ট করে ফেলেছে। নতুন কেস কিন্তু আইডেনটিফাই করছে না। প্রতিদিন বেড সংখ্যা দেখে কাউন্ট হচ্ছে। গত দিনের বেড সংখ্যা কাউন্ট হচ্ছে। প্রতিদিন ধীরে ধীরে হাম আক্রান্তের সংখ্যা কমছে যে তা আইডেন্টিফাই করছে না বলে জানান তিনি।

যেসব রোগী এখন আসছে তাদের সুস্থ হতে জুন মাস পুরোটাই লাগবে। কিছুদিন হলো ভ্যাক্সিন দেওয়া শেষ করেছি। প্রকৃত চিত্র দেখার জন্য এ জুন মাসটা অপেক্ষা করতে হবে। তারপর সেল্ফ সার্ভে করতে হবে। সেল্ফ সার্ভে করলে বুঝতে পারব টিকা কতটা কার্যকর হয়েছে বলেও জানান তিনি।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪