| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮ জুন শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ৫৭তম সীমান্ত সম্মেলন

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 2721 বার পঠিত
৮ জুন শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ৫৭তম সীমান্ত সম্মেলন

আগামী ৮ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন।

চলতি বছরের শুরুতে বিএনপি নতুন সরকার গঠনের পর এই প্রথম দুই দেশের সীমান্ত  রক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ের মধ্যে চার দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত।

সোমবার (১ জুন) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষটি নিশ্চিত করে ভারতের রাষ্ট্রীয় সংবাদসংস্থা পিটিআই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের একটি বাংলাদেশী প্রতিনিধিদল অংশ নেবেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।

ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মকর্তারা থাকবেন। অন্যদিকে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতের একটি প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে।

সীমান্তে হত্যা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত ব্যবস্থাপনা এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো সম্মেলনে গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে।

দুই প্রতিবেশী দেশের সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪