| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালও ভারতের কিছু ভূমি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে: বালেন্দ্র শাহ

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 3927 বার পঠিত
নেপালও ভারতের কিছু ভূমি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে: বালেন্দ্র শাহ

সীমান্ত বিরোধের ক্ষেত্রে শুধু নেপালের ভূখণ্ডই ভারতের দখলে নেই, নেপালও কয়েকটি স্থানে ভারতের কিছু ভূমি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বলে মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।  রোববার (৩১ মে) সংসদে এক প্রশ্নোওর পর্বে  তিনি এ কথা বলেন। 

দেশটির শ্রম সংস্কৃতি পার্টির সংসদ সদস্য অ্যারেন রাইয়ের প্রশ্নের জবাবে শাহ বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর আমি জানতে পেরেছি যে শুধু ভারত নেপালের জমি দখল করেনি, নেপালও ভারতের জমি একাধিক স্থানে দখল করেছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের বসে আলোচনা করা দরকার।

প্রধানমন্ত্রী জানান, নেপাল ইতোমধ্যে ভারতকে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠিয়েছে এবং তার জবাবও পেয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশ ইতিহাসবিদ, জরিপ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে যৌথ দল গঠন করবে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে।

শাহ আরও বলেন, সীমান্ত বিরোধ নিয়ে নেপাল চীন ও যুক্তরাজ্যের সঙ্গেও কূটনৈতিক আলোচনা করেছে। তার মতে, ব্রিটিশ ভারতের সময় থেকে সমস্যাটির সূত্রপাত হওয়ায় যুক্তরাজ্যেরও এ বিষয়ে আগ্রহ দেখানো উচিত।

এছাড়া ভারত ও চীনের মধ্যে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি অঞ্চল নিয়ে চলমান বিরোধের প্রসঙ্গে তিনি বলেন, কূটনৈতিক সংলাপের মাধ্যমেই এসব সমস্যার সমাধান খোঁজা হবে।

দেশটির সরকার বিভিন্ন কমিশনের জমা দেওয়া সব প্রতিবেদন পর্যালোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে জানান নেপালের প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের প্রতিবেদন এবং গত ৮ ও ৯ সেপ্টেম্বরের জেন-জেড বিক্ষোভসংক্রান্ত প্রতিবেদন।

আল রাজীব/ আউনা নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪