| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিয়ানমারে খনিজ গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 4093 বার পঠিত
মিয়ানমারে খনিজ গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫

মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত শান রাজ্যে একটি খনিজ গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (৩১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে শান রাজ্যের একটি খনি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এলাকাটির নিয়ন্ত্রণকারী বিদ্রোহী সংগঠন তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক পদার্থ থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণে বহু স্থানীয় বাসিন্দা হতাহত হয়েছেন এবং আশপাশের বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে বিশাল গর্ত, ধ্বংসস্তূপ, ভেঙে পড়া ভবন, পোড়া যানবাহন এবং উপড়ে যাওয়া গাছপালা দেখা গেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই শক্তিশালী ছিল যে প্রথমে অনেকেই এটিকে বিমান হামলা বলে মনে করেছিলেন।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে শিশুও রয়েছে এবং বিস্ফোরণে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরো একটি গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী মূল্যবান খনিজ উত্তোলনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে। তবে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এসব এলাকায় প্রায়ই খনি ধস ও বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪