অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অবস্থিত প্যারাফিল্ড বিমানবন্দরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য সাউথ অস্ট্রেলিয়ায় বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিমানটি অবতরণের পর হ্যাঙ্গারে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বিমানটি ডায়মন্ড ডিএ৪২ মডেলের একটি টুইন-ইঞ্জিন বিমান ছিল যা সর্বোচ্চ চারজন যাত্রী বহন করতে পারে। দুর্ঘটনার পরপরই বিমানবন্দর এলাকা খালি করে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।
আরও পড়ুন-
সৌদির সাটরপ রিফাইনারি পুনরায় চালু
বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটিকে গুরুতর দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করে তদন্তে কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দেওয়া হচ্ছে।হ্যাঙ্গারের আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এনে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি প্যারাফিল্ড বিমানবন্দর হালকা বিমান ও ফ্লাইট ট্রেনিংয়ের জন্য ব্যবহৃত হয়
এফএ/আয়না