অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্তরি কাঝাঘাম (টিভিকে) ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় জয় পেতে পারে। গত ২৩ এপ্রিল তামিলনাড়ুতে হওয়া নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে আগামী ৪ মে। এরআগে পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভার নির্বাচনও হয়। গতকাল বুধবার পশ্চিমবঙ্গের নির্বাচনের দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পরই তিনটি রাজ্যের বিধানসভার ভোটের বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়েছে।
পর্যবেক্ষক সংস্থা ‘এক্সিস মাই ইন্ডিয়া’ জানিয়েছে,পশ্চিমবঙ্গ ও আসামে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দল ৯৮ থেকে ১২০টি আসনে বড় জয় অর্জন করবে বলে আশাবাদী তারা। যদি থালাপতির দল এত আসনে জয় পায় তাহলে এটি বর্তমানে তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকের জন্য বেশ হতাশার হবে।
আরও পড়ুন-
মে দিবসে প্রেক্ষাগৃহে ‘মানুষটিকে দেখ’
২৩৪টি বিধানসভার আসনে তামিলনাড়ু সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে এককভাবে সর্বনিম্ন ১১৮টি আসনে জয় পেতে হবে। যদি বিজয়ের দল সরকার গঠন করতে নাও পারে তাহলেও তিনি সেখানকার রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন।
এফএ/আয়না