| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০২২ সালের পর সর্বোচ্চ তেলের দাম

  • আপডেট টাইম: 30-04-2026 ইং
  • 672 বার পঠিত
২০২২ সালের পর সর্বোচ্চ তেলের দাম

মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে স্বল্প সময়ের কিন্তু শক্তিশালী হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে। যা ব্রিফ করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সম্ভাব্য এই পরিকল্পনায় অবকাঠামো লক্ষ্য করে হামলা এবং হরমুজ প্রণালির একটি অংশ নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ও থাকতে পারে।মার্কিন সামরিক বাহিনীর এ ধরনের প্রস্তুতির খবরে বৈশ্বিক বাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে।

আরও পড়ুন- 

ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

এ খবর প্রচারের সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলারের বেশি হয়েছে, যা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ২.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ ডলারের কাছাকাছি পৌঁছেছে। এছাড়া জুলাই চুক্তির ব্রেন্টের দাম প্রায় ২ শতাংশ বেড়ে ১১৩ ডলারে ওঠে। ইরান নিয়ে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে, যা তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করছে নলে ধারনা বিশ্লেষকদের।


এফএ/আয়না 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪