| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঋতুচক্র বদলে হজ হবে বসন্তকালে

  • আপডেট টাইম: 30-04-2026 ইং
  • 205 বার পঠিত
ঋতুচক্র বদলে হজ হবে বসন্তকালে

বিশ্বজুড়ে মুসলমানদের জন্য তীব্র গরমে হজ পালনের কষ্টকর অভিজ্ঞতা থেকে স্বস্তি মিলছে। হাজিদের জন্য বড় স্বস্তির বার্তা পবিত্র হজ আর গ্রীষ্মকালে পড়বে না। ২০২৬ সাল থেকে শুরু হওয়া নতুন ঋতুচক্র যা আগামী আড়াই দশক ধরে চলবে বলে জানিয়েছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এর মুখপাত্র হুসাইন আল-খাতানি। 

এ বছর থেকেই হজের সময়সূচিতে আসছে বড় পরিবর্তন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী বসন্তকাল থেকে পরবর্তী আট বছর হজ অনুষ্ঠিত হবে। এভাবে চক্রাকারে ঘুরে ২০৫০ সালের দিকে আবার হজ গ্রীষ্মকালে ফিরে আসবে। হিজরি ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্য রয়েছে এই পরিবর্তনের পেছনে। প্রায় ৩৩ বছরে একটি পূর্ণ চক্র সম্পন্ন করে হজ আবার আগের ঋতুতে ফিরে আসে। 

আরও পড়ুন- 


সাম্প্রতিক বছরগুলোতে মসজিদ আল-হারাম ও আরাফাত ময়দান এলাকায় তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোতে বয়স্ক হাজিদের জন্য হজ পালন হয়ে উঠেছিল কঠিন শারীরিক চ্যালেঞ্জ। এ বছর ২৫ থেকে ৩০ মে’র মধ্যে হজ অনুষ্ঠিত হবে, যা বসন্তের তুলনামূলক সহনীয় আবহাওয়ার মধ্যে পড়বে। তার মানে মক্কাতে গরম থাকবে কিন্তু তা চরম তাপমাত্রার তুলনায় অনেকটাই সহনীয় অবস্থায়।


এফএ/আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪