| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে মাপে কম দেয়ায় ফিলিং স্টেশনকে অর্থদণ্ড

  • আপডেট টাইম: 30-04-2026 ইং
  • 265 বার পঠিত
মানিকগঞ্জে মাপে কম দেয়ায় ফিলিং স্টেশনকে অর্থদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে জ্বালানি তেল কম পরিমাপে দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মিলন’স ফিলিং স্টেশন-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রাহকদের অভিযোগ ছিলো যে, ফিলিং স্টেশনটি নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহ করছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

অভিযানের সময় পরিমাপ যাচাই করে দেখা যায়, প্রতি ৫ লিটার ডিজেলে প্রায় ২৩০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। বিষয়টি ভোক্তা অধিকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

এ ঘটনায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ শাখার সভাপতি সামসুন্নবী তুলি।

শাহীন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪