| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধ: ট্রাম্পকে ‘অত্যন্ত বিধ্বংসী পরিণতি’র হুঁশিয়ারি দিলেন পুতিন

  • আপডেট টাইম: 30-04-2026 ইং
  • 534 বার পঠিত
ইরান যুদ্ধ: ট্রাম্পকে ‘অত্যন্ত বিধ্বংসী পরিণতি’র হুঁশিয়ারি দিলেন পুতিন

ইরানকে ঘিরে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন বলেছেন, যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘাত শুরু হলে তা অত্যন্ত বিধ্বংসী পরিণতি ডেকে আনবে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং ইউক্রেনে রুশ বাহিনীর চলমান সামরিক অভিযান ইস্যুতে গতকাল বুধবার টেলিফোনে ৯০ মিনিটেরও বেশি সময় ধরে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময়েই এই সতর্কবার্তা দিয়েছেন পুতিন।

ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকিভ বলেন, আরেলাচনাটি ছিলো স্পষ্ট ও নির্দিষ্ট বিষয়ভিত্তিক।

তিনি জানান, পুতিন ট্রাম্পের যুদ্ধবিরতি সম্প্রসারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, এটি একটি কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করতে পারে।

তবে একই সঙ্গে পুতিন সতর্ক করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ফের ইরানে সামরিক অভিযান শুরু করে, তাহলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক পর্যায়েও গুরুতর সংকট তৈরি করতে পারে। তিনি সংকট সমাধানে কূটনৈতিক পথ অনুসরণের ওপর জোর দেন এবং এ প্রক্রিয়া রাশিয়ার সহায়তার আশ্বাসও দেন।

ফোনালাপে ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়। রুশ প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানান এবং দাবি করেন , রুশ বাহিনী নতুন করে অঞ্চল দখলের পরিবর্তে বর্তমানে পূর্বে নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে প্রতিপক্ষকে সরিয়ে দেয়ার দিকে মনোযোগ দিচ্ছে।

এই ফোনালাপকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে কূটনৈতিক তৎপরতা ও উত্তেজনার আভাস দেখা যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪