| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতিকে সরাতে না পারা বিএনপির দেউলিয়ত্ব : নাহিদ ইসলাম

  • আপডেট টাইম: 30-04-2026 ইং
  • 9944 বার পঠিত
রাষ্ট্রপতিকে সরাতে না পারা বিএনপির দেউলিয়ত্ব : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতিকে সরাতে না পারা বিএনপির রাজনৈতিক দেউলিয়ত্ব।

তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা জাতীয় সংসদে বক্তব্য দেয়া কোনও নৈতিক অধিকার নেই।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে রাষ্ট্রপতির ভাষনের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নাহিদ ইসলাম বলেন, তিনি রাষ্ট্রপতির ভাষণ শোনেননি বা পড়েননি এবং তা প্রত্যাখান করেছেন। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেফতার প্রয়োজন এবং তার আর দায়িত্বে থাকার কোনও বৈধতা নেই।

বক্তব্যে রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড নিয়েও নানা অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তাকে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ কাজ দেয়া হয়েছিলো, যার মধ্যে ছিলো বিরোধী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং কিছু মামলায় প্রভাব বিস্তার করা।

এছাড়া তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীতেও তার ভূমিকা প্রশ্নবিদ্ধ।

 একই আলোচনায় নাহিদ ইসলাম দেশের রাজনৈতিক বিভাজন নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল জোটের মধ্যে সম্পর্কের টানাপোড়েন রয়েছে, যা জাতীয় ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ বিভাজন থাকা দুঃখজনক। বিভাজন নিরসনে বড় রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, মুক্তিযুদ্ধ দেশের ভিত্তি হলেও এর নামে কোনো অনিয়ম বা স্বৈরতান্ত্রিক আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি সকল রাজনৈতিক পক্ষকে বিভাজন ভুলে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার আহবান জানান।

হাফিজ/ আয়না নিউজ

 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪