ফরাসি জ্বালানি কোম্পানি টোটাল এনার্জিস জানিয়েছে সৌদি আরবের সাটরপ রিফাইনারি ১৪ এপ্রিল থেকে পুনরায় চালু করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন-
কিভাবে সই করতে হয় ইরান জানে না : ট্রাম্প
৮ এপ্রিলের পর রিফাইনারির তিনটি ইউনিট ক্ষতিগ্রস্ত হলে নিরাপত্তাজনিত কারণে পুরো প্ল্যান্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়।পরবর্তীতে অক্ষত ইউনিটগুলো আবার চালু করা সম্ভব হয় এবং ১৪ এপ্রিল থেকে রিফাইনারিটি প্রতিদিন প্রায় ২ লাখ ৩০ হাজার ব্যারেল উৎপাদন সক্ষমতায় কার্যক্রম শুরু করে যা আঞ্চলিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটি।
এফএ/আয়না