| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, ঘোষণা বিজয়ী নম্বর

  • আপডেট টাইম: 30-04-2026 ইং
  • 192 বার পঠিত
প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, ঘোষণা বিজয়ী নম্বর

সরকারি সঞ্চয় স্কিমের জনপ্রিয় মাধ্যম প্রাইজবন্ডের ১২৩তম ড্র  ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ ড্রয়ে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা জিতেছে ০০০১০৩৫ নম্বরের প্রাইজবন্ড। দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০০৪৭৭৪৮ নম্বর। তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে পেয়েছে দুটি নম্বর—০৫৩৮২৮৯ ও ০৬৭৫৩৮২। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা করে পেয়েছে ০৪০০৪৫১ ও ০৫৬৭৬৪৪ নম্বরের বন্ড।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একক সাধারণ পদ্ধতিতে ড্র পরিচালিত হয়, যেখানে প্রতিটি সিরিজের একই নম্বর পুরস্কারের জন্য নির্বাচিত হয়। এবারের ড্রয়ে ৮৪টি সিরিজের অধীনে ৪৬টি সাধারণ সংখ্যায় মোট ৩ হাজার ৮৬৪টি নম্বর পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

বর্তমানে প্রচলিত ১০০ টাকা মূল্যমানের ৮৪টি সিরিজ এই ড্রয়ের আওতায় ছিল। প্রাইজবন্ডের নিয়ম অনুযায়ী, ঘোষিত বিজয়ী নম্বরের প্রতিটি সিরিজের একই নম্বরধারী বন্ড পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হয়।

প্রাইজবন্ডের পুরস্কারের অর্থের ওপর আয়কর আইন ২০২৩ অনুযায়ী ২০ শতাংশ হারে উৎসে কর প্রযোজ্য। এছাড়া, ড্রয়ের তারিখ থেকে ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া বন্ডগুলো এই ড্রয়ে অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখ্য, পঞ্চম পুরস্কার হিসেবে প্রতিটি বিজয়ী নম্বরের জন্য ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪