| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’

  • আপডেট টাইম: 16-04-2026 ইং
  • 167 বার পঠিত
ধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’

‘গড অব ক্যাওস’ নামে পরিচিত একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। পৃথিবীর খুব কাছ দিয়ে এটি আগামী ৩ বছরের মধ্যে অতিক্রম করবে। ফলে মহাকাশ বিজ্ঞানীরা খুব কাছ থেকে এই বিশাল মহাজাগতিক বস্তুটি পর্যবেক্ষণের বিরল সুযোগ পাবেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অ্যাপোফিস নামের এই গ্রহাণুটি প্রাচীন মিসরীয় ‘গড অব ক্যাওস’ নামে পরিচিত দেবতার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এটি ২০২৯ সালের ১৩ এপ্রিল পৃথিবীর পাশ দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করবে।

আরও পড়ুন-

হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

নাসার মতে গ্রহাণুটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার মাইল দূর কক্ষপথে থাকা স্যাটেলাইটের থেকেও কাছাকাছি অবস্থান করবে। তুলনামূলকভাবে সর্বোচ্চ উচ্চতায় থাকা স্যাটেলাইটগুলো প্রায় ২২ হাজার মাইল দূরে অবস্থান করে। যদিও বিজ্ঞানীরা অ্যপোফিসকে ‘সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন। তবুও নাসা আশ্বস্ত করেছে যে ২০২৯ সালে অতিক্রমণের সময় পৃথিবীর জন্য কোনো হুমকি থাকবে না।

দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণে বিজ্ঞানীরা জানিয়েছেন,আগামী ১০০ বছর এই গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না। বিজ্ঞানীরা এই ঘটনাকে ‘অসাধারণ এবং নজিরবিহীন সুযোগ’ হিসেবে উল্লেখ করে নাসা জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে পূর্ব গোলার্ধের বাসিন্দারা খালি চোখেই এই গ্রহাণুটি দেখতে পারবেন।

এফএ/ আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪