ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা তার নিজ সংসদীয় এলাকা সরাইলের হাসপাতাল নিজেই একটা রোগীর মতো বলে উল্লেখ করেছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সংসদে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা নিজ সংসদীয় এলাকার স্বাস্থ্য সেবার বেহাল দশা উল্লেখ করে বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের জন্য ৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল আছে এবং হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো।
আরও পড়ুন-
প্রধানমন্ত্রী আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন
তিনি বলেন হাসপাতালটিতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদা মাফিক ঔষধ, আধুনিক যন্ত্রপাতি সবকিছুর সংকট বিদ্যমান। ১০ কোটি টাকা ব্যয়ে হাসপাতালে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় এখন পুরাতন দোতলা ভবনে কাজ চালানো হচ্ছে। শুধু তাই নয় বর্তমানে এই হাসপাতালে ৬৪টি পদ শূন্য রয়েছে।
এফএ/ আয়না