| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরণার্থী শিবিরে ৪ জনকে হত্যা

  • আপডেট টাইম: 15-04-2026 ইং
  • 1506 বার পঠিত
শরণার্থী শিবিরে ৪ জনকে হত্যা

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা এক তথ্যে জানিয়েছে গাজার আল-শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় চারজন বেসামরিক ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

 ইসরায়েলি বাহিনী সন্ধ্যায় আল-শাতি শরণার্থী শিবির লক্ষ্য করে আকস্মিক হামলা চালালে এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এর আগে গাজা সিটির আল-নাফাক স্ট্রিটে একটি পুলিশের ভ্যানকে লক্ষ্য করে চালানো কামানের গোলায় এক শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হন। দিনভর উপত্যকার বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী হামলা ছাড়াও উত্তর গাজার বাইতলাহিয়ায় ইসরায়েলের করা পৃথক এক বোমা হামলায় আরও এক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন-

বিদ্যুৎকেন্দ্রের বয়লারে বিস্ফোরণ নিহত ১১

ফিলিস্তিনিদের ওপর এই আগ্রাসন ও নির্বিচার হত্যাযজ্ঞ চলমান রেখে ইসরায়েল তথাকথিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। আন্তর্জাতিক মহলে অভিযোগ উঠেছে যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় ইসরায়েলি বাহিনীর এই ধ্বংসাত্মক তৎপরতা থামছেই না। 


এফএ/ আয়না টিভি  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪