ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের সিক সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরিত হয়ে ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১১ জন কর্মচারী নিহত এবং ২২ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সাক্তি জেলা পুলিশ ও প্রশাসনসূত্র।
২০২৫ সাল থেকে সাক্তি জেলার সিংঘিতারাই অঞ্চলে অবস্থিত মালিক বেদান্ত শিল্পগোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটি এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন শুরু করে। বিস্ফোরণের পর পরই স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে বলে জানিয়েছে জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর।
বিস্ফোরণের ফলে চার জন কর্মচারী ঘটনাস্থলে এবং বাকি সাত জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত ২২ জন কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এই বিস্ফোরণকে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমাদের সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে। বিস্ফোরণের কারণ নির্ধারণ করতে তদন্ত হবে এবং এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন-
‘ডানাযুক্ত উপগ্রহ’ মার্কিন ড্রোন হরমুজে বিধ্বস্ত
বেদান্ত শিল্পগোষ্ঠী করতিপক্ষের দাবি, কারাখানাটির বয়লার ইউনিট তারা সরাসরি পরিচালনা করতে না। এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড (এনজিএসএল) নামে অপর একটি কোম্পনি বিদ্যুৎ কেন্দ্রটির বয়লার ইউনিট পরিচালনা ও রক্ষাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিল। তবে বেদান্ত শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
এফএ/ আয়না টিভি