| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধে ইরানের ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

  • আপডেট টাইম: 15-04-2026 ইং
  • 7358 বার পঠিত
যুদ্ধে ইরানের ক্ষতি ২ হাজার ৭০০ কোটি ডলার

ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে গতকাল মঙ্গলবার জানিয়েছেন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় এ পর্যন্ত ইরানের অর্থনৈতিক ও অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিক হিসেবে তা ২ হাজার ৭০০ কোটি ডলারের সমতুল্য।সরকার এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিস্তারিতভাবে হিসেব করলে ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য আরও বাড়তে পারে।

মোহাজেরানি বলেন গত ১১ এপ্রিল ইসলামাবাদে বৈঠকে মার্কিন প্রতিনিধিদের এ ক্ষয়ক্ষতির পরিমান জানিয়ে উল্লেখ করেছেন এটি প্রাথমিক হিসেব, বিস্তারিতভাবে হিসেব করলে ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য আরও বাড়তে পারে কারণ এর মধ্যে রয়েছে ভবন ধ্বংসের ক্ষতি এবং শিল্পকারখানা বন্ধ থাকায় রাজস্ব ক্ষতির হিসেবও।

যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত দুই যুগ ধরে দ্বন্দ্ব চলমান। গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে দুই ইস্যুতে চলা সংলাপ ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয়।

আরও পড়ুন-

শরণার্থী শিবিরে ৪ জনকে হত্যা

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করলে ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই ৩৭ বছর ধরে থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি নিহত হন। এছাড়া ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ এবং জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন এ হামলায়।


এফএ/ আয়না টিভি  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪