| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাঝ আকাশে নারী যাত্রীকে নিপীড়ন : ভারতীয় নাগরিক গ্রেফতার

  • আপডেট টাইম: 15-04-2026 ইং
  • 1831 বার পঠিত
মাঝ আকাশে নারী যাত্রীকে নিপীড়ন : ভারতীয় নাগরিক গ্রেফতার

সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে পাশের আসনে থাকা এক নারী যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) স্কুট এয়ারলাইন্সের ওই ফ্লাইটে এ ঘটনা ঘটে। 

অভিযোগে বলা হয়েছে, সুধীর কুমার চৌহান নামের ওই যাত্রী তার পাশের আসনে থাকা নারী যাত্রীর প্রতি অনাকাঙ্ক্ষিত যৌন আচরণ করেন।

ঘটনার পরপরই ভুক্তভোগী নারী কেবিন ক্রুদের বিষয়টি জানান। পরে তাকে দ্রুত নিরাপদে অন্য আসনে সরিয়ে নেওয়া হয় এবং ফ্লাইট চলাকালে অভিযুক্ত ব্যক্তির ওপর নজরদারি বাড়ানো হয়।

বিমানটি পার্থে অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ অভিযুক্তকে হেফাজতে নেয়। পরে তার বিরুদ্ধে ‘সম্মতিহীন যৌন মিলন’ এবং ‘সম্মতিহীন একাধিক অশালীন আচরণ’-এর অভিযোগ আনা হয়।

আরও পড়ুন :

মধ্যপ্রাচ্যের পাঁচ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করলো ইরান

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কর্মকর্তা পিটার ব্রিন্ডাল বলেন, যাত্রীদের নিরাপদ ভ্রমণের অধিকার রয়েছে এবং এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত কেবিন ক্রু বা নিরাপত্তা কর্তৃপক্ষকে জানানো উচিত। 

তিনি আরও জানান, বিমান বা বিমানবন্দরে কোনো ধরনের অশালীন আচরণ সহ্য করা হবে না এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে আছেন। আগামী শুক্রবার তার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪