ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ লাল কার্ড দেখেছেন লিডস ইউনাইটেডের স্ট্রাইকার ডোমিনিক কালভের্ট-লুইনের চুল টানার অভিযোগে।রেফারি পল টিয়ের্নি ২৮ বছর বয়সী মার্তিনেজকে সরাসরি লাল কার্ড দেখালে মার্তিনেজ তিন ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন।
নোয়াহ ওকাফোর জোড়া গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যানইউ। প্রতিপক্ষ স্ট্রাইকার কালভের্ট-লুইনকে থামাতে গিয়ে তার চুল ধরেন মার্তিনেজ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর পরামর্শে টিয়ার্নি পিচসাইড মনিটরে ঘটনাটি পর্যালোচনা করেন এবং পরে মার্তিনেজকে লাল কার্ড দেখান।
আরও পড়ুন-
সোয়া কেজি হেরোইনসহ আটক মাদক কারবারি
তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক বলেন, ‘এটা আমার দেখা সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি। কালভের্ট-লুইন তার হাত দিয়ে লিচার (মার্তিনেজ) মুখে আঘাত করতে পারে, আর লাল কার্ড পায় মার্টিনেজ! অবিশ্বাস্য।’ম্যাচ শেষে ক্যারিক ইঙ্গিত দেন ক্লাবটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন তিনি।
এফএ/ আয়না টিভি