বিপদ আঁচ করে যাত্রীদের নিরাপদ জায়গায় নিতে বাসকে পেছনে নেওয়ার চেষ্টা করেন চালক। তার বাসে কোন সাধারন যাত্রী না ছিলেন প্রিমিয়ার লিগের ক্লাব বেরেকুম চেলসির ফুটবলাররা। ডাকাত দল চালকের প্রচেষ্টা বুঝতে পেরে মারণাস্ত্রের ট্রিগার চাপলে একটি বুলেট গিয়ে বিদ্ধ হয় ২০ বছর বয়সী উদীয়মান ফুটবলার ক্লাবটির উইঙ্গার ডমিনিক ফ্রিমপংয়ের শরীরে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে।
গতকাল রবিবার (১২ এপ্রিল) সতীর্থদের ছেড়ে একা নিথর দেহে বেরেকুম চেলসিতে ফিরেছে ডমিনিক ফ্রিমপংয়। গোয়াসা-বিবিয়ানি সড়কে খেলা শেষে ফেরার পথে সশস্ত্র ডাকাত দলের কবলে পড়ে চেলসির খেলোয়াড়দের বহনকারী বাসটি। ঘানা প্রিমিয়ার লিগে কাল সামারটেক্সের বিপক্ষে ম্যাচটি তারা ১-০ গোলে হেরেছিল।
আরও পড়ুন-
আম্পায়ারকে মারলে শাস্তি কী,প্রশ্নে নিষিদ্ধ ক্রিকেটার
ঘানার ফুটবল অঙ্গনে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) এক বিবৃতিতে ‘বেরেকুম চেলসি ফুটবল ক্লাবের ডমিনিক ফ্রিমপংয়ের মৃত্যুর সংবাদে জিএফএ গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত জানিয়ে এই বিয়োগান্ত ঘটনা পুরো ঘানা ফুটবলের জন্য এক বিশাল ক্ষতি উল্লেখ করে তারা আরও বলেন জিএফএ তার সতীর্থ, ম্যানেজমেন্ট ও পরিবারের প্রতি জানাচ্ছে গভীর সমবেদনা।
এফএ/ আয়না টিভলে