অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টিম ডেভিড জরিমানার মুখে পড়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ক্রিকেটারকে লেভেল–১ অপরাধের দায়ে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ১৮তম ওভারে আম্পায়াররা বল পরিবর্তন করার পর তিনি তা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেননি; বরং নতুন বলটি পরীক্ষা করতে গিয়ে আকাশে ছুড়ে দেখেন। মূলত আম্পায়ারের নির্দেশ না মানার সঙ্গে সম্পর্কিত ঘটনাটি আইপিএলের আর্টিকেল ২.৪ ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে ডেভিডের বিরুদ্ধে।
আরও পড়ুন-
বন্ধ থাকার পর আবারও চলাচল শুরু মেট্রোরেলের
শেষ ওভারে একই ধরনের আচরণ করার কারনে অর্থাৎ আবারও আম্পায়ারের নির্দেশ উপেক্ষা করায় এটি পুনরাবৃত্ত অপরাধ হিসেবে বিবেচিত হয়। ডেভিড নিজের ভুল স্বীকার করায় এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি। অপরদিকে ধীরগতির ওভার রেট বজায় রাখার কারণে শাস্তি পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সাধারণ শাস্তি হিসেবে তাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
এফএ/ আয়না টিভি