র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সাভারে হৃদয় হোসেন (২৭) নামে এক মাদক কারবারিকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইনসহ আটক করেছে। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সাভারের পশ্চিম রাজাশন এলাকার আমতলা পালোয়ানপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হৃদয় হোসেন সাভারের দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার মতির ছেলে।
আরও পড়ুন-
আচরণবিধ ভঙ্গে টিম ডেভিডের জরিমানা
র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
এফএ/ আয়না টিভি