| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কর্মকর্তারা তাদের ব্যালট বাক্স পরীক্ষা করতে দেননি : ড. আব্দুল মান্নান

ড. মান্নান বলেন,‘নির্বাচন শুরুর আগে বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে আমাদের এজেন্টরা উপস্থিত থাকলেও রিটার্নিং বা প্রিসাইডিং কর্মকর্তারা তাদের ব্যালট বাক্স পরীক্ষা করতে দেননি। এটি পরিষ্কার কারচুপির ইঙ্গিত উল্লেখ করে এই আসনের ৮০টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে উল্লেখ করে সেখানে ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন

বিস্তারিত...

নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচনের ফলাফল যাই হোক,তা মেনে নেব : নাহিদ ইসলাম

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “সরকার গঠনের জন্যই আমরা জোটবদ্ধ নির্বাচনে অংশ নিয়েছি। আমরা মনে করি ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। দেশের মানুষ নির্বাচন সুষ্ঠু বললে, নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচনের ফলাফল যাই হোক,তা মেনে নেব।”

বিস্তারিত...

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে: কমনওয়েলথ অবজারভার গ্রুপ

কমনওয়েলথ অবজারভার গ্রুপ চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বিস্তারিত...

ভোট দিয়েছেন নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

বিস্তারিত...

নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানালেন সিইসি

আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

বিস্তারিত...

৫ কোটি টাকাও বহন করা যাবে উৎস বৈধ থাকলে : ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট কোনো সীমা নেই।

বিস্তারিত...

রাজধানীতে নির্বাচনী নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় পুলিশের স্পেশাল ইউনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানী ঢাকাকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের দিনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সাধারণ পুলিশের পাশাপাশি মাঠে থাকবে সোয়াট, কে-৯ ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মতো বিশেষায়িত দল।

বিস্তারিত...

মহাসড়কে চাপ নেই যানবাহনের

বাসস্ট্যান্ডগুলোতে সরেজমিনে দেখা যায়, গতকাল যাত্রীদের উপচে পড়া ভিড়ে টিকিট কাউন্টারে যে কর্মরত ব্যক্তিদের হিমশিম খেতে হয়েছিল আজ তারা অনেকটাই অলস সময় পার করছেন। যাত্রী উপস্থিতি কম থাকায় দূরপাল্লার বাসগুলো স্বল্প যাত্রী নিয়েই গন্তব্যে রওনা দেয়। যাত্রীর চাপ কম থাকায় মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। আজ সড়কে যথেষ্ট গাড়ি থাকলেও চাপ নেই যাত্রীর।

বিস্তারিত...

ভোট ঘিরে ৪ দিনের সরকারি ছুটি শুরু

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও টানা চার দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। নির্বাচন উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) ও পরের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

বিস্তারিত...

ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার

ঢাকার ১৩টি সংসদীয় আসনে ১৪শ’ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বিস্তারিত...

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন

নির্বাচন উপলক্ষে এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর থেকে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের তথ্য জানানো হয়েছে।আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। একই এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার।

বিস্তারিত...

ভোটকক্ষের গোপনীয়তায় কঠোর ব্যবস্থা, স্বচ্ছ নির্বাচনের আশ্বাস সিইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকক্ষের গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালিত হবে এবং নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।

বিস্তারিত...

নীলা মার্কেটের ৫ দোকান আগুনে পুড়ে ছাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পূর্বাচল নীলা মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিস্তারিত...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ঢাকাসহ বড় শহরগুলোর ভোটকেন্দ্রে বুধবার সন্ধ্যার মধ্যেই ব্যালট বক্স পৌঁছে যাবে। আর ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে রাতের মধ্যেই ব্যালট পেপার-বক্সসহ সব ধরনের সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪