| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিয়ানমারে পাচারের সময় ৬ হাজার লিটার ডিজেলসহ ১২ জন আটক

  • আপডেট টাইম: 04-04-2026 ইং
  • 209581 বার পঠিত
মিয়ানমারে পাচারের সময় ৬ হাজার লিটার ডিজেলসহ ১২ জন আটক

মিয়ানমারে অবৈধভাবে জ্বালানি পাচারের সময় চট্টগ্রামের কোস্টগার্ড ১২ জন পাচারকারীকে আটক করেছে। আটকদের মধ্যে চারজন বাংলাদেশি এবং আটজন রোহিঙ্গা রয়েছেন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ এপ্রিল) সকাল ৬টায় পতেঙ্গা থানাধীন বহিনোঙর এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ৬ হাজার লিটার ডিজেল, ছয়টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫,৮৯৬ টাকা এবং পাচারে ব্যবহৃত বোট জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ২৪ হাজার টাকা।

সাব্বির আলম সুজন জানান, আটককৃত পাচারকারীরা নজরদারি এড়াতে মাছ ধরার ট্রলারের মাধ্যমে অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে জ্বালানি মিয়ানমারে পাচার করার চেষ্টা করছিল। তবে কোস্টগার্ডের তৎপরতায় তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একই বোট ব্যবহার করে পাচারকারীরা আনুমানিক ১৫০–২০০ জনকে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনাও করেছিল। কোস্টগার্ডের সফল অভিযানে এই মানবপাচার চক্রও নস্যাৎ করা সম্ভব হয়েছে।

জব্দকৃত জ্বালানি, গ্যাস সিলিন্ডার, বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এমন অবৈধ পাচার ও চোরাচালান রোধে অভিযান চালিয়ে যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪