| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 217005 বার পঠিত
অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি সংকট সৃষ্টি হওয়ায় সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাজের সময়সূচি নতুনভাবে নির্ধারণ করেছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের জানান, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়া, একই দিন থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।

অন্যদিকে, শুক্রবার (৩ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া সব মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে সিদ্ধান্ত আগামী রোববার জানানো হবে। শিক্ষাখাত যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রিপরিষদ সচিব উল্লেখ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪