| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এ বছরেই চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 216911 বার পঠিত
এ বছরেই চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এ বছরেই চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। শুক্রবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিকেল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। 

এই সিদ্ধান্ত দেশের এভিয়েশন খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করা হচ্ছে। সিদ্ধান্তের পর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে প্রায় তিন মাস সময় লাগবে এবং টার্মিনাল পুরোপুরি চালু হতে আরও ছয় মাস সময় লাগতে পারে বলে জানা গেছে।

 তবে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এই টার্মিনালে বিদেশগামী যাত্রীদের জন্য বাড়বে ব্যয়ের বোঝা। টিকিটপ্রতি অতিরিক্ত এক হাজার টাকা গুনতে হতে পারে তাদের। একই সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমেও আসছে কাঠামোগত পরিবর্তন, যেখানে রাষ্ট্রীয় বিমান সংস্থার একক নিয়ন্ত্রণ আর থাকছে না বলে জানা গেছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪