প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন আগামী ৮ এপ্রিল মালয়েশিয়া সফরে যাবেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্র।
২০২৪ সালের ১ জুন বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে মালয়েশিয়া কর্মী নেওয়া বন্ধ করে দেয়। প্রায় ১৮ হাজার কর্মীর সব কিছু ঠিক থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে যেতে না পারায় এসব কর্মীর জমা দেওয়া প্রায় ৮০০ কোটি টাকার ভবিষ্যৎ অনিশ্চয়তায় মুখে পড়ে। তবে সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলো অর্থ ফেরতের দাবি করলেও অনেক কর্মী অভিযোগ করেছেন, তারা সম্পূর্ণ টাকা পাননি।