আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য কঠোর আচরণবিধি জারি করেছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ২২ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর সূত্র ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
ভয়কে পেছনে রেখে, সাহসকে নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ শুরু করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণরা সবাই বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
দায়িত্ব ছাড়ার প্রাক্কালে নিজের সম্পদ ও আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার সময় যে সম্পদের ঘোষণা দিয়েছিলেন, দায়িত্ব ছাড়ার দিনেও তার কোনো পরিবর্তন হয়নি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই ভাষণে তিনি আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে সরকারের অবস্থান, প্রস্তুতি এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
দুর্নীতির ধারণা সূচক (করাপশন পারসেপশনস ইনডেক্স সিপিআই) ২০২৫-এ বাংলাদেশ ১০০-এর মধ্যে ২৪ পয়েন্ট অর্জন করে বিশ্বে নিচের দিক থেকে ১৩তম অবস্থানে রয়েছে। আগের বছরের তুলনায় স্কোর এক পয়েন্ট বাড়লেও অবস্থান এক ধাপ নেমে গেছে, যা দেশের জন্য উদ্বেগজনক বার্তা বহন করছে।
গত ১৮ মাসের সময়ে মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জে পুরোপুরি সফল না হলেও পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি বলেছেন,অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বীপ জেলা ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) সংসদীয় আসনে ৭৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ২৯৯টি আসনের সবকটিতেই ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৈধ অস্ত্র জমাদানের অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর এখন পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র মালিকদের কাছ থেকে জমা নেওয়া হয়েছে। কতগুলো অস্ত্র এখনো জমা পড়েনি এ বিষয়ে তিনি বলেন, সংখ্যাটি খুব বেশি নয়। অনেক অস্ত্রের মালিক বিদেশে অবস্থান করায় তারা অস্ত্র জমা দিতে পারেননি, তবে এই সংখ্যা নগণ্য।
বিএনপির মিডিয়া সেল,দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি, জাতীয় প্রেস ক্লাবও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সদস্য আলী মামুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।