| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন মাসে ফের খেলাপি ঋণ বেড়ে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা : বাংলাদেশ ব্যাংক

  • আপডেট টাইম: 02-06-2026 ইং
  • 115 বার পঠিত
তিন মাসে ফের খেলাপি ঋণ বেড়ে  ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা :  বাংলাদেশ ব্যাংক

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়ছে। গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। ফলে চলতি বছরের মার্চ শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, মার্চ শেষে দেশের মোট বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ এখন খেলাপি হিসেবে চিহ্নিত। গত বছরের ডিসেম্বর শেষে এই হার ছিল ৩০ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণের হার বেড়েছে ১ দশমিক ৬৬ শতাংশ।

একই সময়ে চলতি মাসে (প্রতিবেদিত সময় অনুযায়ী) খেলাপি ঋণ বেড়েছে আরও ৩ হাজার ৭৫৩ কোটি টাকা। নীতি সহায়তা ও নির্বাচনের আগে ঋণ পুনঃতপশিল করার পরও খেলাপি ঋণ বৃদ্ধির এই প্রবণতা দেখা গেছে।

অর্থনীতিবিদদের মতে, ব্যাংক খাতে ঋণ আদায়ে দুর্বলতা ও বড় ঋণগ্রহীতাদের অনিয়ম এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে কাজ করছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪