| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

  • আপডেট টাইম: 02-06-2026 ইং
  • 372 বার পঠিত
বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। ছয়জন কাউন্সিলর এই রিট দায়ের করেন।

রিটে অভিযোগ করা হয়েছে, নির্বাচনের ঘোষিত তফসিল ও ভোটার তালিকা প্রক্রিয়ায় অনিয়ম রয়েছে এবং তা পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।

গত ১৬ মে বিসিবি নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। ঘোষণায় বলা হয়, আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে।

এর পর ১৭ মে বিকেল চারটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী, সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও ২ জন পরিচালক যুক্ত হবেন। মোট ২৫ জন পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।

বিসিবির নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

রিটের পরবর্তী শুনানিতে বিষয়টি নিয়ে আদালত কী নির্দেশ দেন, সেদিকেই এখন নজর রয়েছে সংশ্লিষ্টদের।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪