দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে অংশ নেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সাদাসিধে ও নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং বাস্তববাদী রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর অবদান জাতির স্মৃতিতে চিরকাল উজ্জ্বল থাকবে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি যাত্রা শুরু হওয়ায় দেশে এসেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের জেদ্দা থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী ৩ জুন তাদের প্রতিবেদন জমা দেবে বল জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (৩০ মে) বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন তিনি।
বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আগামীকাল শনিবার (৩০ মে) যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের গুলিতে তিনি শাহাদাতবরণ করেন। এরপর থেকেই দিনটি দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়ে থাকে।
ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সরাসরি তদারকি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকার পরিস্থিতি দেখতে বের হন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় কোরবানির পশুর চামড়া নিয়ে চরম সংকটে পড়েছেন সাধারণ মানুষ ও মৌসুমি ব্যবসায়ীরা। কাঙ্ক্ষিত দাম তো দূরের কথা, অনেক জায়গায় পানির দামেও চামড়া কিনতে দেখা যাচ্ছে না। ফলে বিক্রি করতে না পেরে কেউ রাস্তার পাশে, কেউ আবার নদীর তীরে ফেলে রেখে যাচ্ছেন কাঁচা চামড়া।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি বা দলীয় হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডের পরিবেশ, বায়ু চলাচল এবং ভেন্টিলেশন ব্যবস্থায় ঘাটতি ছিল কি না—তা নিয়ে তদন্তে অসংগতি ধরা পড়েছে। তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী শনিবার (৩০ মে) জমা দেওয়ার কথা রয়েছে।
ঈদের আনন্দ যেন মুহূর্তেই পরিণত হলো শোকে। পবিত্র ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। গোপালগঞ্জ, নাটোর, চট্টগ্রাম, দিনাজপুর, পটুয়াখালী, টাঙ্গাইল, চাঁদপুর ও ময়মনসিংহ জেলায় এসব দুর্ঘটনা ঘটে।