দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের প্রচলিত ঐতিহ্য ভেঙে এবার বান্দরবানে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান বর্ষবরণ উৎসব সাংগ্রাই উদযাপিত হচ্ছে ভিন্ন দুই স্থানে ও দুই কমিটির আয়োজনে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
চট্টগ্রাম নগরীর ষোলোশহরের ২ নম্বর গেট এলাকায় চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি উপলক্ষে ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ অংশ নিতে জড়ো হন।
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণে মো. সাদেক (২৫) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। এতে তার এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। নীলফামারীতে চীন সরকারের অনুদানে প্রস্তাবিত ১০০০ শয্যার ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আজ সরেজমিনে নির্ধারিত স্থান পরিদর্শন করেছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোনে ডেকে নিয়ে অটোরিকশা চালক ফরহাদ হোসেনকে ডান চোখ উপড়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাঈম ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (সকাল ৬টা) উপজেলার সালন্দর ইউনিয়নের আলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
কালবৈশাখীর ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে ণ্ডভণ্ড হয়ে গেছে কক্সবাজারে বিস্তীর্ণ লবণ মাঠ
রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কক্সবাজারের রামুতে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় এক দোকানদার গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকার লম্বরীপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
নাটোরের নলডাঙ্গা উপজেলার লক্ষিকোল টুলটুলি পাড়া গ্রামে খোদেজা বেগম (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাটোরে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের কানাইখালী এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বর্ষ বিদায় ও বরণকে কেন্দ্র করে ‘বৈসাবি উৎসব’ ঘিরে পার্বত্য জেলা রাঙ্গামাটি এখন উৎসবমুখর
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক জ্বরের রোগীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ