| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে ২ নম্বর গেট শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

  • আপডেট টাইম: 11-04-2026 ইং
  • 199835 বার পঠিত
চট্টগ্রামে ২ নম্বর গেট শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চট্টগ্রাম নগরীর ষোলোশহরের ২ নম্বর গেট এলাকায় চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।

প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। আগুন লাগার পরপরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নিরাপদে সরে যেতে শুরু করেন।

স্থানীয়দের ধারণা, ভবনটির দ্বিতীয় তলায় অবস্থিত একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

ঘটনাস্থল থেকে দেখা যায়, শপিং কমপ্লেক্সটির উত্তর পাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪