| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 166 বার পঠিত
রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, এবং ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪