| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চোখ উপড়ে অটোরিকশা চালককে হত্যা

  • আপডেট টাইম: 10-04-2026 ইং
  • 202426 বার পঠিত
চোখ উপড়ে অটোরিকশা চালককে হত্যা

অটোরিকশা চালক ফরহাদ হোসেনকে পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে তার ডান চোখ উপড়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামে বাড়ির পাশের একটি ফসলি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

পরিবারের পক্ষ থেকে ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, পাওনা টাকা দেয়ার কথা বলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ২টার দিকে এক ব্যক্তি তাকে মোবাইল ফোন করে ডেকে নিয়ে যায়। রাতে ফরহাদ বাড়ি ফিরে না আসায় ভোরে তার মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলোমিটার দূরে এক ফসলি ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহত অটোরিকশা চালক ফরহাদ তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে ও এক সন্তানের জনক ছিলেন। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল বলেন, প্রাথমিকভাবে টাকা লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যাবস্থা করে হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


এফএ / আয়না টিভি  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪