| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 316 বার পঠিত
নাটোরে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার লক্ষিকোল টুলটুলি পাড়া গ্রামে খোদেজা বেগম (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খোদেজা বেগম একই গ্রামের নুর আলমের স্ত্রী। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

স্থানীয়দের অভিযোগ, খোদেজা বেগমের গলা, কোমর, হাত ও কপালের পাশে আঘাতের চিহ্নসহ শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের আলামত দেখা গেছে।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান্টু/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪