পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি কিশোরকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাতে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
রাজশাহী ও নাটোরের বাস মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে দুই জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে
যশোর শহরের কোতোয়ালি মডেল থানার বেজপাড়া মেইন রোড এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী সকিনা বেগমের (৬০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ পারিবারিক কলহের জেরে হাতুড়ি দিয়ে আঘাত করে এসএসসি পরীক্ষার্থী্র হাত ভেঙে দিয়েছে আপন চাচাতো চাচা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌফাঁড়ির পুলিশের একটি টহল দল পদ্মা নদীতে দায়িত্ব পালনকালে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে। এতে নৌফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা টানা ২৪ ঘণ্টা কর্মবিরতির পর কাজে ফিরলেন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শাহ সিমেন্ট কোম্পনির একটি সিমেন্টবোঝাই ট্রাক সড়কের উপর উল্টে যানজট
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পুলিশি অভিযানের সময় হামলা চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যার ঘটনায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং দুই নারীকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের উপলক্ষে তিনদিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে একটি গ্রাফিতি লেখা ও তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।