| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহী ও নাটোরে দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 499 বার পঠিত
রাজশাহী ও নাটোরে দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ

নাটোর প্রতিনিধি : রাজশাহী ও নাটোরের বাস মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে দুই জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে  বুধবার পর্যন্ত এই দুই জেলার বাস চলাচল বন্ধ করে দেয় দুই জেলার বাস মালিকরা। তবে  মঙ্গলবার পর্যন্ত অন্যান্য জেলার বাস মালিকের বাস চলাচল স্বাভাবিক থাকলেও বুধবার রাত থেকে সব ধরনের বাস চলাচল রয়েছে। 

আরও পড়ুন-    

একজনের খাবারের বাজেট ১৫০ টাকা

নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার জানান, রাজশাহী বাস মালিক সমিতির শ্রমিকদের সঙ্গে নাটোর বাস মালিক সমিতির শ্রমিকদের বিরোধ দেখা দিলে ঘটনাটি তারা মিমাংসা করে দেন। এরপর ওইদিন সকালে নাটোরের বাস মালিকদের গাড়িগুলোর চলাচল রাজশাহী মালিক সমিতি বন্ধ করে দেয়। এ ঘটনায় নাটোরের বাস মালিক সমিতিও রাজশাহীর বাস মালিকের বাস বন্ধ করে দেয়। এদিকে পূর্ব ঘোষণা ছাড়া  বাস বন্ধ হাওয়ায় বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে আশা ঢাকা ও রাজশাহী গামী যাত্রীরা।


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪