গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটির বকেয়া টাকা পরিশোধের দাবিতে আহসান কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের ধারণা, এটি ডাকাতি নয়, বরং দীর্ঘদিনের জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হতে পারে।
অধ্যক্ষ নিয়োগের এক দফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজে (আরএনসি) কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে তারা ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করে প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে এই কর্মসূচি শুরু করেন।
পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে জেসমিন তার এক বান্ধবীর সঙ্গে সিএনজিযোগে পাকশির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাকশি এলাকায় পৌঁছালে চলন্ত সিএনজির চাকার সঙ্গে অসাবধানতাবশত তার ওড়না পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে ওড়নার টানে তার গলায় ফাঁস লেগে যায় এবং তিনি সিএনজি থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
জন্ম থেকেই দুই চোখে আলো নেই। কিন্তু সেই অন্ধকার তার জীবনের পথ থামাতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর অগাধ স্বপ্নকে সঙ্গী করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী শরীফ আলী (১৯)।
রাতের খাবার শেষে ইসমাইল গাজী তার স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় ধারালো বটি দিয়ে তার গোপনাঙ্গ কর্তন করা হয়। ইসমাইলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. সাঈয়েদ বিন আব্দুল্লাহ। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমকে আরও জোরদার করা জরুরি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনবিভাগের অভিযানে ৪১টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির আওতাধীন ব্যারাকখাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। তবে এ সময় কোনো চোরাশিকারীকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে চৌহালী আমলী আদালতের বিচারক এ আদেশ দেন।
রাজধানীর বনানী এলাকায় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনের ওপর ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।
নোয়াখালীতে শুরু হওয়া ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। হত্যা মামলার আসামি এক কিশোর আদালতের অনুমতিতে কারাগারের ভেতর থেকেই পরীক্ষায় অংশ নিচ্ছে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুইটি বিদ্যালয়ের ৬৫ জন এসএসসি পরীক্ষার্থী অবশেষে এডমিট কার্ড হাতে পেয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন।
গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন পরীক্ষার্থী সোমবার রাত পর্যন্ত প্রবেশপত্র না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েন। এর প্রতিবাদে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধ চলার পর রাত সাড়ে ১০টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। পরে সকালে প্রতিবেশীরা বাড়ির ভেতরে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি স্থানীয়দের জানান এবং পুলিশে খবর দেন।