| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ কিলোমিটার যানজট

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 1863 বার পঠিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শাহ সিমেন্ট কোম্পনির একটি সিমেন্টবোঝাই ট্রাক সড়কের উপর উল্টে যাওয়ায় যানজটে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী, নানা পেশার কর্মজীবী মানুষ ও দূরপাল্লার পরিবহণগুলো। ইতোমধ্যে যানজট চার কিলোমিটার অংশে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টায় সিমেন্ট ভর্তি চন্দ্রামুখী একটি গাড়ি গাজীপুরের কালিয়াকৈরে পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছলে হাঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এতে ব্যাস্ততম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সড়ক থেকে ট্রাকটি উদ্ধারে কাজ করছে। 

আরও পড়ুন- 

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম বলেন, গাড়েতে থাকা সিমেন্টের বস্তাগুলো সরানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে গাড়ি উদ্ধার করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪